About Md. Luthfur Rahman

জনাব মোঃ লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা ও পরিচালক, জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসা, ভাটি সাভার, নান্দাইল, ময়মনসিংহ।

জন্ম ও পারিবারিক পটভূমি

জনাব মোঃ লুৎফুর রহমান ১৯৬৯ সালের ৩১শে ডিসেম্বর (২০ শাওয়াল ১৩৮৯ হিজরি) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কুলধুরুয়া গ্রামে, তাঁর নানাবাড়ি মরহুম আছির উদ্দিন ভুইয়ার বাসভবনে জন্মগ্রহণ করেন।তিনি এক সম্ভ্রান্ত, ধার্মিক ও শিক্ষানুরাগী মুসলিম পরিবারের সন্তান। তাঁর পিতা আলহাজ্ব মোঃ আরজ আলী ব্যাংকার, একজন সৎ, আদর্শবান ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। মাতা আলহাজ্বা মোছাম্মাৎ রাবেয়া খাতুন ছিলেন গৃহিণী এবং দ্বীনদার এক মহিয়সী নারী। তিনি তাঁদের দ্বিতীয় পুত্র।

তাঁর পারিবারিক ঐতিহ্য সমৃদ্ধ— দাদা মোঃ বাহাদুর আলী মুন্সী, পিতামহ মোঃ সাধু শেখ, প্রপিতামহ মোঃ ভেঙ্গা ভূঁইয়া— এঁরা সকলেই ছিলেন জনসেবায় আত্মনিবেদিত এবং সমাজে তথা ভটি সাভার গ্রামের সম্মানিত ব্যক্তিত্ব।

*শিক্ষা জীবন* 

তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় নিজ বাড়িতে গৃহশিক্ষকদের নিকট থেকে তিনি প্রাথমিকভাবে আরবি, বাংলা ও ইংরেজি ভাষা শিক্ষা গ্রহণ করেন। ছোটবেলা থেকেই ছিলেন বুদ্ধিমান ও অনুসন্ধিৎসু। এরপর ১৯৭৭ সালে পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন এবং পরবর্তীতে ১৯৮০ সালে পাঁচানী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন।১৯৮৫ সালে তিনি এস.এস.সি. পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে এবং ১৯৮৭ সালে এইচ.এস.সি. পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

তাঁর প্রখর স্মৃতিশক্তি, একাগ্রতা ও নিষ্ঠার জন্য তিনি শিক্ষকদের স্নেহ, ভালোবাসা ও আস্থা অর্জনে সক্ষম হন। এস.এস.সি. পাশ করার পর উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে ভর্তি হন। বিজ্ঞান বিভাগ থেকে প্রাত্যাশিত ফলাফল না করায় তিনি ১৯৮৬ সালে কেন্দুয়া কলেজ (বরর্তমানে সরকারি কলেজ) ভর্তি হন এবং কৃতিত্বের সাথে ১৯৮৮ সালে প্রথম বিভাগে এইচ.এস.সি. পাশ করেন।

*উচ্চ শিক্ষা ও জীবন দর্শন* 

সারা জীবনের স্বপ্ন বাস্তবায়নে তিনি ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে দর্শন বিষয়ে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি ইসলামী চিন্তা-চেতনা ও মূল্যবোধে আরও দৃঢ় বিশ্বাসী হয়ে ওঠেন।

*প্রতিষ্ঠার প্রেরণা* 

সাধারণ মানুষের মাঝে দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়া ও সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করার আশায় তিনি ২০২২ সালে নিজ গ্রামে “জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসা” প্রতিষ্ঠা করেন। তাঁর চিন্তা ছিল— গ্রামের শিশু-কিশোরদের ইসলামি শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং তাদের নৈতিক ভিত্তিকে মজবুত করা। তিনি বিশ্বাস করেন,*“ইলমই হলো মর্যাদা অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম।”* 

(সূরা মুজাদালা: আয়াত ১১)

*দ্বীনি ও সামাজিক অবদান* 

প্রতিষ্ঠাতা সাহেব কেবল একজন শিক্ষানুরাগীই নন; তিনি একাধারে সমাজ সংস্কারক, সংগঠক ও দানবীর। তাঁর উদ্যোগে পরিচালিত হচ্ছে—

– জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসা, ভটি সাভার, নান্দাইল, ময়মনসিংহ।

– জুবেদা খাতুন হিফজুল উলূম মাদরাসা, কুলধুরুয়া, নান্দাইল, ময়মনসিংহ। 

– মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা, ভটি সাভার, নান্দাইল, ময়মনসিংহ।

– সভাপতি,বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন ফাউন্ডেশান, কিশোরগঞ্জ জেলা শাখা

– সভাপতি, ৩ নং নান্দাইল ইউনিয়ন রিক্সা চালক সমবায় সমিতি লিঃ

– হিফজুল কুরআন বিভাগ 

– কওমি ও নূরানী শিক্ষা 

– রাবেয়া-আরজ-জুবেদ বাইতুল হিকমাহ সমাজকল্যাণ পাঠাগার 

– বিশুদ্ধ পানি সরবরাহ 

– বয়স্কদের কুরআন শিক্ষা 

– হজ্ব প্রশিক্ষণ কর্মশালা 

– শিক্ষক/শিক্ষিকা প্রশিক্ষণ কর্মসূচি 

– অতিথিশালা (মেহমানখানা)

– তাবলিগ, দাওয়াত ও অন্যান্য সেবামূলক কার্যক্রম 

*দৃষ্টি ও প্রত্যাশা* 

তিনি চান এই মাদরাসা যেন দ্বীনি শিক্ষার এক দীপ্ত আলো হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে। তার স্বপ্ন— *”এখান থেকে গড়ে উঠুক এমন আলেম ও হাফেজ, যারা হবে ইসলামের রাহবার, সমাজের দিশারি।”*

*আন্তরিক দোআ কামনা:* 

আল্লাহ তাআলা মোঃ লুৎফুর রহমান সাহেবের এই প্রয়াস কবুল করুন, তাঁর দ্বারা দ্বীনের খেদমতকে আরো বিস্তৃত করুন এবং এই প্রতিষ্ঠানকে সুদূরপ্রসারী কল্যাণের উৎস বানিয়ে দিন— *আমীন*।

Professional Overview

জনাব মোঃ লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা ও পরিচালক, জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসা, ভাটি সাভার, নান্দাইল, ময়মনসিংহ।

Qualifications & Training

Note: Treatments and procedures depend on diagnosis. Surgery is advised only when necessary and safe.

About Md. Luthfur Rahman

জনাব মোঃ লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা ও পরিচালক, জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসা, ভাটি সাভার, নান্দাইল, ময়মনসিংহ।

Ear

Nose

Throat

Head / Larynx / Mouth